মানুষের ভালো মন্দের প্রভাব সন্তানের উপর
#প্রজন্মের_ডিএনএ এবং সভ্যতার ভাগ্য "
যখন আমরা “সমাজ” শব্দটি শুনি, তখন আমাদের মনে ভবন, রাস্তা, আইন এবং সাংস্কৃতিক রীতিনীতির ছবি ভেসে ওঠে।
কিন্তু এটি সমাজের খুবই উপরিভাগের এবং বাহ্যিক সংজ্ঞা।
যদি আপনি আমার দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে সমাজ ইট-পাথরের নাম নয়, বরং এটি একটি “জীবন্ত জৈব সত্তা” (Living Biological Organism) যা শ্বাস নেয়, বিবর্তিত হয় এবং নিজের কোষসমূহের (মানুষের) মাধ্যমে নিজের “ডিএনএ” পরবর্তী প্রজন্মে হস্তান্তর করে।
আজ আমি সামাজিক কাঠামোর (Social Fabric) সেই পোস্টমর্টেম করতে যাচ্ছি যা হয়তো আপনার কাছে নতুন, কিন্তু এটি সেই সত্য যা আধুনিক বিজ্ঞান এখন ধীরে ধীরে, কোনো না কোনো রূপে সম্পূর্ণ ও আংশিকভাবে স্বীকার করছে বা করার চেষ্টা করছে, এবং ইসলাম চৌদ্দশ বছর আগে তা নিজের আঁচলে তুলে নিয়েছিল।
আজ আমরা দেখব কীভাবে এক প্রজন্মের পাপ পরবর্তী প্রজন্মের “জিনগত ভাগ্য” হয়ে যায়, এবং কীভাবে “নিউরোপ্লাস্টিসিটি” (Neuroplasticity)-র মাধ্যমে সাহাবায়ে কেরাম রা. নিজেদের মস্তিষ্কের ওয়্যারিং পরিবর্তন করে এমন এক প্রজন্ম তৈরি করেছিলেন যারা বিশ্বের ইতিহাস বদলে দিয়েছিল।
সবার আগে এই মৌলিক সত্যটি বোঝা দরকার, যা আমি বারবার নিজের লেখায় দোহরিয়েছি যে, মা-বাবার ভূমিকা এবং তাদের দৈনন্দিন জীবন কেবল তাদের ব্যক্তিগত জীবন নয়। এটি সেই “ছাঁচ” (Mold) যাতে আগত প্রজন্ম গড়ে ওঠে।
আধুনিক বিজ্ঞান “এপিজেনেটিক্স” (Epigenetics)-এর রূপে আমাদের সেই চোখ দিয়েছে যার মাধ্যমে আমরা পাপ ও সৎকর্মের জৈবিক প্রভাব দেখতে ও অনুভব করতে পারি।
এপিজেনেটিক্স বলে যে, আপনার ডিএনএ পাথরে আঁকা রেখা নয়, বরং এটি একটি “সুইচ বোর্ড”-এর মতো।
আপনার কর্ম, আপনার খাদ্য, আপনার পরিবেশ এবং সবচেয়ে বড় কথা আপনার “আবেগ ও পাপ” (Emotions and Sins) এই বোর্ডের সুইচগুলো অন বা অফ করে। বিজ্ঞানীরা একে “মিথাইলেশন” (Methylation) বলেন।
যখন একজন বাবা বা মা যৌবনে ব্যভিচার, বিপথগামিতা বা তীব্র মানসিক চাপে (যা পাপের ফলে উৎপন্ন হয়) ভোগেন, তখন তারা নিজেদের জিনে একটি “রাসায়নিক চিহ্ন” লাগিয়ে দেন। এই চিহ্ন পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়।
আমি এজন্যই চিৎকার করে বলি যে,
“নিজের প্রজন্মের প্রতি রহম করো”।
কারণ যখন আপনি পাপ করেন, তখন আপনি কেবল নিজের আখিরাত নষ্ট করছেন না, বরং আপনার আগত সন্তানের “জিনগত কাঠামোতে” ভবঘুরেপনা, অস্থিরতা এবং কামনার বীজ বপন করছেন।
সেই সন্তান যখন জন্ম নেয়, তখন সে “ট্যাবুলা রাসা” (Tabula Rasa - খালি স্লেট) হয় না যেমন পুরোনো দার্শনিকরা মনে করতেন, বরং তার স্লেটে আপনার কর্মের ম্লান লেখা আগে থেকেই লেখা থাকে, যা মুছে ফেলতে তাকে সারা জীবন নফসের সাথে জিহাদ করতে হয়।
এটিই সেই জায়গা যেখানে “ইসলামী সমাজব্যবস্থা” এবং “পাশ্চাত্য সমাজব্যবস্থা”র পথ আলাদা হয়ে যায়।
আসুন এই দুই সভ্যতার “প্রজন্মগত ট্র্যাক রেকর্ড”র তুলনা করি।
পাশ্চাত্য সমাজব্যবস্থা “ব্যক্তির স্বাধীনতা” (Individual Liberty)-র নামে মানুষকে খোলা ছেড়ে দিয়েছে।
তারা বলেছে, যা মনে চায় করো, এটা তোমার ব্যক্তিগত জীবন। কিন্তু তারা জীববিজ্ঞানের নিয়মকে উপেক্ষা করেছে।
পশ্চিমে যখন “যৌন বিপ্লব” (Sexual Revolution) এসেছে, তখন প্রথম প্রজন্ম তা “আনন্দ” (Pleasure) হিসেবে গ্রহণ করেছে। সেটি পাপ ছিল। কিন্তু যখন তারা সেই পাপকে স্বাভাবিক করে তুলেছে, তখন তাদের জিনে প্রভাব পড়েছে।
পরবর্তী প্রজন্ম জন্ম নিয়েছে, তাদের কাছে সেই পাপ এখন “ইচ্ছা” (Desire) হয়ে গেছে।
তার পরের প্রজন্ম এসেছে, সেটি তাদের “অভ্যাস” (Habit) হয়ে গেছে।
এবং আজকের চতুর্থ প্রজন্ম দাঁড়িয়ে বলছে,
“এটাই আমাদের ফিতরাত, আমরা এমনই জন্মেছি” (It's our Nature)।
এটিই সেই ভয়ংকর জিনগত ঢালু পথ (Slippery Slope) যেখানে এক প্রজন্মের পাপ পরবর্তী প্রজন্মের “পরিচয়” হয়ে যায়।
পশ্চিমে পারিবারিক ব্যবস্থার (Family System) ভেঙে পড়ার সবচেয়ে বড় কারণ এটিই যে, তাদের “সামাজিক কাঠামো” এখন এমন সুতোর (Genes) দিয়ে তৈরি হচ্ছে যাতে “বন্ধন” (Bonding) এবং “ধৈর্য” (Patience)-এর কোডগুলো দূষিত হয়ে গেছে।
সেখানে বিষণ্ণতা, উদ্বেগ এবং পরিচয় সংকট (Identity Crisis) এই “জিনগত বোঝা” (Genetic Load)-র ফল।
এর বিপরীতে, ইসলামী সমাজব্যবস্থার নকশা দেখুন।
ইসলাম মানুষকে “ফিতরাত”-এর উপর জন্মগ্রহণকারী মনে করে।
নববী হাদিস ﷺ আছে:
کل مولود یولد علی الفطرۃ
"প্রত্যেক শিশু ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করে۔
আধুনিক বিজ্ঞানী ডিন হ্যামার (Dean Hamer) তার বই “The God Gene”-এ যে VMAT2 জিনের কথা বলেছেন, যা মানুষকে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকিয়ে দেয়, এটিই সেই ফিতরাত যা আল্লাহ প্রত্যেক মানুষের মাঝে দান করেছেন।
ইসলামী সমাজব্যবস্থার শ্রেষ্ঠত্ব এই যে, এটি এই “ফিতরাত”-এর রক্ষা করে।
ইসলামে মা-বাবার উপর ভারী দায়িত্ব দেওয়া হয়েছে কারণ তারা জানে যে তারা “প্রজন্মগত স্থপতি” (Generational Architects)।
যখন এক মুসলিম দম্পতি বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, হালাল রিযিক খায়, ব্যভিচার ও অশ্লীলতা থেকে বাঁচে, তখন তারা আসলে নিজেদের জিনকে “পবিত্র” রাখছে। এই পবিত্রতা পরবর্তী প্রজন্মে “শান্তি” এবং “প্রশান্তি”-এর প্রবণতা (Predisposition) হিসেবে স্থানান্তরিত হয়।
ইসলামী সমাজে সৎকর্মের যাত্রা উর্ধ্বমুখী (Upward Spiral)। দাদা তাহাজ্জুদ পড়েছেন, বাবা ফরয আদায় করেছেন, তাই ছেলে স্বভাবগতভাবে মসজিদের দিকে দৌড়ায় কারণ তার “আধ্যাত্মিক জিনগত কাঠামোতে” আল্লাহর ভালোবাসার কোড সক্রিয় হয়ে গেছে।
কিন্তু এখানে একটি প্রশ্ন উঠে, এবং এটিই সেই প্রশ্ন যার উত্তর আমি সবসময় “নিউরোপ্লাস্টিসিটি” (Neuroplasticity)-র মাধ্যমে দিই:
যে মানুষের বাবা-মা ভুল করেছে, অথবা যে নিজে অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে, সে কি চিরকালের জন্য ধ্বংস হয়ে গেল?
ফিরে আসার কোনো পথ নেই?
এখানে আমরা সাহাবায়ে কেরাম রা.-এর জীবন থেকে হিদায়াত পাই। এরা সেই লোক যারা “জাহেলিয়াতের যুগে” জন্মগ্রহণ করেছিলেন। তাদের পরিবেশ কারো কারো মন্দ ছিল। জিনগত ও পরিবেশগত দিক থেকে তাদের মস্তিষ্কের ওয়্যারিং “জাহেলিয়াত”-এ সেট হয়ে গিয়েছিল।
কিন্তু তারপর কী হলো?
যখন তারা ইসলামের দায়রায় প্রবেশ করলেন, তখন তারা “সচেতন প্রচেষ্টা” (Conscious Effort)-র মাধ্যমে নিজেদের মস্তিষ্ককে রি-ওয়্যার (Rewire) করলেন।
আধুনিক নিউরোসায়েন্স বলে যে, মানুষের মস্তিষ্ক কোনো শক্ত পাথর নয়, বরং নরম মাটির (Plastic) মতো।
যখন আপনি পুরোনো অভ্যাস (পাপ) ত্যাগ করেন এবং নতুন অভ্যাস (সৎকর্ম/ইবাদত) জোর করে গ্রহণ করেন, তখন মস্তিষ্কে পুরোনো “নিউরাল পাথওয়ে” (Neural Pathways) দুর্বল হয়ে পড়ে এবং নতুন পথ তৈরি হতে শুরু করে।
সাহাবায়ে কেরাম রা. নবী করিম ﷺ-এর সোহবত, কুরআন তিলাওয়াত এবং তাহাজ্জুদ, ঈমান এবং মাধ্যমে নিজেদের মস্তিষ্কের “রসায়ন” বদলে ফেলেছিলেন।
তারা নিজেদের জিনে লাগানো জাহেলিয়াতের চিহ্নগুলো ধুয়ে ফেলেছিলেন।
ফলাফল কী হলো?
যারা গতকাল একে অপরের রক্তের পিপাসু ছিল, তারা “” হয়ে গেলেন, ভাই ভাই হয়ে গেলেন।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তাদের এই পরিবর্তন নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেনি।
যেহেতু তারা নিজেদের জীবনে জিনকে পবিত্র করে ফেলেছিলেন (Epigenetic Cleaning), তাই তাদের পরবর্তী প্রজন্মসমূহ (তাবেয়ীন ও তাবে তাবেয়ীন) কল্যাণ, জ্ঞান এবং তাকওয়ার পাহাড় হয়ে উঠেছিল। এটিই সেই “প্রজন্মগত ট্র্যাক রেকর্ড” যার উপর ইসলামী সভ্যতা গর্ব করে।
আমি আমার পাঠকদের, বিশেষ করে তরুণ মা-বাবাদের বলতে চাই যে, আপনার প্রতিটি কর্ম ইতিহাসের ক্যানভাসে একটি রেখা টানছে।
যখন আপনি একাকীত্বে কোনো পাপ করেন, অথবা ইন্টারনেটে কোনো অশ্লীল উপাদান দেখেন, তখন ভেবেন না যে “হিস্ট্রি ডিলিট” করলেই শেষ হয়ে যাবে।
এটি আপনার মস্তিষ্কের নিউরনে এবং শরীরের প্রতিটি কোষে একটি “ডেটা” সংরক্ষণ করছে।
এবং যখন আপনার সন্তান জন্ম নেবে, তখন সে এই ডেটার “ব্যাকআপ” নিয়ে দুনিয়ায় আসবে।
যদি আপনি চান আপনার সন্তান “সালেহ” হোক, তাহলে আজই আপনাকে “সালেহিয়াত”কে নিজের ডিএনএ-র অংশ বানাতে হবে।
আপনাকে “নিউরোপ্লাস্টিসিটি”-র মাধ্যমে নিজের মস্তিষ্ককে পাপের স্বাদ থেকে সরিয়ে সৎকর্মের মিষ্টতায় লাগাতে হবে।
এটি কঠিন, এটি যন্ত্রণাদায়ক, কারণ পুরোনো অভ্যাস সহজে যায় না, কিন্তু এটিই সেই ত্যাগ যা এক মহান প্রজন্মের ভিত্তি স্থাপন করে।
পাশ্চাত্য সমাজব্যবস্থার ট্র্যাজেডি এই যে, সেখানে কোনো “ব্রেক” নেই। সেখানে পাপকে পাপই মনে করা হয় না, তাই ফিরে আসার (Repentance/Rewiring) পথ বন্ধ হয়ে গেছে।
সেখানে “গড জিন”কে বস্তুবাদের স্তরে চাপা দেওয়া হয়েছে। এর বিপরীতে, ইসলামী সমাজব্যবস্থায় “তওবা”র দরজা খোলা আছে।
তওবা কী?
তওবা আসলে “নিউরোপ্লাস্টিসিটি”-র আধ্যাত্মিক নাম।
যখন আপনি অনুতাপের অশ্রু ঝরান এবং মন্দ ত্যাগের সংকল্প করেন, তখন আপনি আসলে নিজের মস্তিষ্কের “GABA” এবং “Serotonin” লেভেল রিসেট করছেন এবং জিনকে নতুন বার্তা পাঠাচ্ছেন।
এজন্যই এক মুসলিম সমাজে বিগড়ে যাওয়ার পরও “সংশোধন”র আশা সবসময় থাকে, কারণ আমাদের কাছে সেই “প্রক্রিয়া” আছে যা নষ্ট হওয়া হার্ডওয়্যারকেও ঠিক করতে পারে।
সুতরাং, সামাজিক কাঠামো কোনো কাল্পনিক বস্তু নয়। এটি আপনি, এটি আমি, এটি আমাদের জৈবিক অস্তিত্ব।
যদি আমরা চাই আমাদের সমাজ পশ্চিমের মতো খণ্ড-বিখণ্ড না হয়, যেখানে বৃদ্ধরা ওল্ড হোমে পচছে এবং তরুণরা পরিচয়ের সন্ধানে ঘুরছে, তাহলে আমাদের “জৈবিক ও আধ্যাত্মিক দায়িত্ব” বুঝতে হবে।
আমাদের দৈনন্দিন জীবন বদলাতে হবে। রাতে জেগে থাকতে হবে (ইবাদতের জন্য, নেটফ্লিক্সের জন্য নয়) এবং সকালে তাড়াতাড়ি উঠা নিজের ফিতরাত বানাতে হবে।
আমাদের হালাল-হারামের পার্থক্য নিজের কোষে নামিয়ে আনতে হবে।
মনে রাখবেন!
এক নবজাতক স্বভাবগতভাবে ইসলামী এবং একেশ্বরবাদী হয়, এটি এক মহাজাগতিক সত্য। কিন্তু এই হীরাকে কেটে “কুন্দন” বানানো বা কয়লার খনিতে ফেলে “ছাই” করে দেওয়া, এটি আপনার হাতে।
আপনি নিজের প্রজন্মের আমানতদার, এবং খিয়ানতকারী আমানতদারের পরিণতি দুনিয়াতেও খারাপ এবং আখিরাতেও।
আসুন, নিজেদের প্রজন্মের প্রতি রহম করি
এবং তাদের এমন এক “ডিএনএ” উপহার দিই যাতে দুনিয়ার সাফল্য এবং আখিরাতের মুক্তির কোড লেখা থাকে।
اردو تحریر - سر بلال شوکت آزاد
مترجم رکؤل شیخ


Comments
Post a Comment