যেখানে একটি ছোট্ট গাছের চারার মূল্য হিরের চাইতে বেশি। হ্যাঁ আপনি ঠিক শুনেছেন পড়েছেন।
আমাদের সৌরজগতে এমন দুইটি গ্ৰহ আছে যেখানে হিরের বৃষ্টি হয় বলে বিজ্ঞানীরা অনুমান করে। গ্ৰহ দুইটি ইউরেনাস এবং নেপচুন।
ইউরেনাস আমাদের পৃথিবী থেকে প্রায় ২৬–৩২ কোটি কিলোমিটার দূরে এবং নেপচুন পৃথিবী থেকে প্রায় ৪৩–৪৭ কোটি কিলোমিটার দূরে।
আমরা যদি কাল্পনিক ভাবে নাসার সব চাইতে দ্রুত যান পার্কার সোলার প্রোব Parker Solar Probe- যার সর্বোচ্চ গতি ≈ 7,00,000 কিমি/ঘণ্টা। তাহলে আমাদের এই যাত্রা পথে সময় লাগবে আনুমানিক ৬ মাস। কিন্তু এই যানে যাওয়া আদৌ সম্ভব না কেননা তা মহাকাশে স্থির থাকতে পারবেনা।
নাসার Voyager-2 ইউরেনাসে পৌঁছাতে লেগেছিল 8.5 বছর (১৯৭৭–১৯৮৬)।
এই দুটি গ্রহকে 'আইস জায়ান্ট' বলা হয়। তাদের বায়ুমণ্ডলে প্রচুর মিথেন (CH₄) থাকে। গ্রহের গভীরে অত্যধিক চাপ ও তাপমাত্রার কারণে মিথেন ভেঙে কার্বন আলাদা হয়ে যায়, যা চাপে সংকুচিত হয়ে হীরা (ডায়মন্ড) তৈরি করে। এই হীরার কণাগুলো নীচের দিকে ঝরে পড়ে – যাকে বলা হয় 'হীরের বৃষ্টি'।
হীরে ঝকঝকে, কঠিন, লোভনীয়। কিন্তু তার কোনো শ্বাস নেই, কোনো ছায়া নেই, কোনো ফল নেই। সে শুধু চকচকে করে, কিন্তু জীবন দিতে পারে না।
আর এই পৃথিবীতে?
এখানে একটি ছোট্ট গাছের চারা – সবুজ, কোমল, নাজুক। তার মূল্য কি সেই দূর গ্রহের অগণিত হীরের চেয়ে কম?
না। সেই হীরেরা শুধু চকচক করে, কিন্তু এই ছোট্ট চারাটি শ্বাস নেয়, অক্সিজেন দেয়, ছায়া দেয়, জীবন ধরে রাখে। একটি চারা থেকে জন্ম নেয় বিশাল বন, যা বাঁচিয়ে রাখে আমাদের সবাইকে بإذن الله
Rekaul Sk


Comments
Post a Comment