এক সময় তিনি ছিলেন ইসলামের কঠোরতম সমালোচকদের একজন। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যার কণ্ঠে উচ্চারিত হয়েছিল “Islam is a lie and The Quran is poison,”
এক সময় তিনি ছিলেন ইসলামের কঠোরতম সমালোচকদের একজন। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যার কণ্ঠে উচ্চারিত হয়েছিল
“Islam is a lie and The Quran is poison,”
“ইসলাম একটি মিথ্যা, এবং কুরআন হচ্ছে বিষ”।
সেই মানুষটিই একদিন নীরবে মাথা নত করে সত্যের সামনে দাঁড়ালেন এবং বললেন আমি ভুল ছিলাম ' ।
তিনি জোরাম ভ্যান ক্লাভেরেন।
২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ছিলেন নেদারল্যান্ডসের কট্টর ডানপন্থী দল ফ্রিডম পার্টি (PVV)-এর সংসদ সদস্য।
এই দলটির নেতা ছিলেন কুখ্যাত ইসলামবিরোধী রাজনীতিবিদ গিয়ার্ট উইল্ডার্স—যার রাজনীতির মূল ভিত্তিই ছিল মুসলিমবিদ্বেষ।
২০১৪ সালে, এক জনসভায় উইল্ডার্স যখন জনতাকে জিজ্ঞেস করেছিলেন—
“নেদারল্যান্ডসে আরও বেশি মরক্কান চাই, নাকি কম?”
আর জনতা যখন চিৎকার করে বলেছিল—
“কম! কম! কম!”
সেই মুহূর্তে জোরাম ভ্যান ক্লাভেরেন উপলব্ধি করেছিলেন—এই রাজনীতি ঘৃণার রাজনীতি।
এরপরই তিনি PVV ত্যাগ করেন (২০১৪)।
PVV ছাড়ার পর তিনি গঠন করেন নিজের দল—
“For Netherlands”
কিন্তু ২০১৭ সালের জাতীয় নির্বাচনে তিনি কোনো আসন পাননি।
রাজনীতির সেই অধ্যায় সেখানেই শেষ হয়।
এরপর শুরু হয় আরেক যাত্রা—নীরব, গভীর, আত্মার ভেতরের যাত্রা।
তিনি ইসলামের বিরুদ্ধে একটি বই লিখতে শুরু করেন—ভাবছিলেন সমালোচনা করবেন, ভাঙবেন।
কিন্তু কলম চলতে চলতেই তাঁর হৃদয় কেঁপে ওঠে।
তিনি পড়েন কুরআন, ইতিহাস, নবীর জীবন।
আর পড়তে পড়তেই তাঁর ভিতরের দেয়ালগুলো ভেঙে পড়ে।
তিনি নিজেই বলেছিলেন—
“ইসলাম সম্পর্কে আমার আগের সব ধারণা লেখার সময় একে একে ভেঙে যেতে থাকে।”
অবশেষে, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে,
তিনি প্রকাশ্যে ঘোষণা দেন—
জোরাম ভ্যান ক্লাভেরেন ইসলাম গ্রহণ করেছেন।
যে মানুষটি একদিন ইসলামের বিরুদ্ধে কথা বলাকে দলীয় দায়িত্ব মনে করতেন,
সেই মানুষটিই স্বীকার করেন—
“আমি তখন সম্পূর্ণ ভুল ছিলাম। PVV-এর নীতি ছিল—যা কিছু খারাপ, সবকিছুকে ইসলামের সাথে জুড়ে দেওয়া।”
উল্লেখযোগ্য বিষয় হলো—
তিনি একা নন। এর আগেই Arnoud van Doorn,
সাবেক PVV কর্মকর্তা, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন।
ভ্যান ডর্ন টুইট করে লিখেছিলেন—
“আমি কখনো ভাবিনি, PVV একদিন ইসলাম গ্রহণকারীদের জন্য এক ধরনের জন্মভূমি হয়ে উঠবে।”
এই ঘটনা প্রমাণ করে " ঘৃণার ভাষা যতই উচ্চস্বরে বলা হোক,
সত্যের শব্দ একদিন না একদিন হৃদয়ে পৌঁছেই যায়।

Comments
Post a Comment