পিঁপড়ের জীবন ব্যাবস্থা মানুষের কাছাকাছি

 আপনি যে 🐜 পিঁপড়াদের হেয় তুচ্ছ মনে করেন তাদের নিয়ে কখনো ভাবেননি না। কিন্তু আশা করি আজ ভাববেন।

🐜 আধুনিক বিজ্ঞান অনুযায়ী পিঁপড়ের বিস্ময়কর জীবনব্যবস্থা।

পিঁপড়ে পৃথিবীর প্রাচীনতম ও অত্যন্ত সংগঠিত প্রাণীদের একটি। বিজ্ঞানীরা বলছেন " পিঁপড়ের সমাজ মানুষের ক্ষুদ্ররূপ! এর মধ্যে আছে নেতৃত্ব, সেনাবাহিনী, শ্রম বণ্টন, যোগাযোগ ব্যবস্থা, খাদ্য সংরক্ষণ, এমনকি কৃষিকাজও!


১- সংগঠিত সমাজব্যবস্থা


পিঁপড়ের উপনিবেশে তিনটি প্রধান শ্রেণি থাকে, রানী পিঁপড়ে: ডিম পাড়া। জনগোষ্ঠীর মা।

কর্মী পিঁপড়ে: সব কাজ করে—খাদ্য সংগ্রহ, বাসা তৈরি, বাচ্চা লালন, প্রতিরক্ষা।

সৈনিক পিঁপড়ে: উপনিবেশ রক্ষা করে।


এই সামাজিক বিভাজন এতটাই নিখুঁত যে প্রতিটি পিঁপড়ে নিজের দায়িত্ব জানে এবং তা পালন করে।


 ২- উন্নত যোগাযোগ ব্যবস্থা


পিঁপড়েরা রাসায়নিক সংকেতে (pheromone), কথা বলে কম্পন এবং স্পর্শ, এই তিন ভাবে একে অপরকে বার্তা পাঠায়।

বিজ্ঞানীরা বলেন

“Ants communicate just like a highly organized army.”


৩. খাদ্য সংরক্ষণ ও কৃষিকাজ


বিজ্ঞান দেখিয়েছে " কিছু পিঁপড়ে ফাঙ্গাস চাষ করে—যা পৃথিবীর প্রথম কৃষিকাজের রূপ।


“হানিপট অ্যান্ট” খাদ্য সঞ্চয় করে রাখে—একদম মানুষের মজুত ব্যবস্থার মতো।


বিজ্ঞানীরা আরো বলেন ' পিঁপড়ের উপনিবেশকে বলা হয় —সুপার অর্গানিজম। কারণ পুরো কলোনি যেন একটি প্রাণীর বিভিন্ন অঙ্গ–প্রত্যঙ্গের মতো কাজ করে।


এবার কুরআন মাজিদে উল্লেখ ক

পিঁপড়ার ব্যাপারে রহস্য ময় তথ্য সূরা আন-নামল (২৭:১৮–১৯) দেখুন 

আল্লাহ তায়ালা বলেন " 


حَتَّىٰ إِذَا أَتَوْا عَلَىٰ وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ


অবশেষে যখন তারা পিপড়ার উপত্যকায় পৌঁছল তখন এক পিপড়া বলল, ‘ওহে পিপড়ার দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ কর। সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে যেন অজ্ঞাতসারে পিষ্ট করে মারতে না পারে’।

সূরা নামল - ১৮


আল্লাহ তায়ালা সুলায়মান علیہ السلام কে পাখি কীট পতঙ্গের ভাষা শিখিয়ে দিয়েছেন এই জন্য হাসলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন 


 এই আয়াতের চমৎকার বৈজ্ঞানিক ইঙ্গিত


 ১. পিঁপড়ের যোগাযোগ ক্ষমতা


কুরআন বলছে—একটি পিঁপড়ে কথা বলল এবং অন্যরা তা “শুনল” ও বুঝল।

বিজ্ঞান আজ তা প্রমাণ করেছে:

পিঁপড়েরা সংকেত পাঠায় এবং পুরো উপনিবেশ তা অনুসরণ করে।


অর্থাৎ

তারা সমষ্টিগত যোগাযোগে সক্ষম।


২. নারী পিঁপড়ের ব্যবহার


আরবিতে “قالت نملة”—শব্দটি স্ত্রীলিঙ্গ।

বিজ্ঞান আজ বলে— আরবী তে পুরষ লিঃ এবং স্ত্রী লিঃ এর জন্য আলাদা আলাদা فعل ক্রিয়া ব্যাবহার হয়, কর্মী পিঁপড়েরা (যারা সতর্কবার্তা দেয়) সবাই স্ত্রীলিঙ্গ নারী পিঁপড়ে!


কুরআন ১৪০০ বছর আগে সেই সত্যটাই বলেছে।


 ৩. পিঁপড়ের সামরিক সংগঠন


পিঁপড়ে সেনাবাহিনীর মতো সংগঠিত জীবন যাপন করে এটি নবী সুলায়মানে علیہ السلام এর সেনাবাহিনীর সঙ্গে তাদের তুলনায় সুন্দরভাবে উঠে এসেছে।


৪. উন্নত সামাজিক দায়িত্ববোধ


পিঁপড়ে অন্যদের প্রতি দায়বদ্ধঠিক যেমন আয়াতে একটি পিঁপড়ে হাজারো পিঁপড়েকে বাঁচানোর বার্তা দেয়।


বিজ্ঞান আজ বলছে "

পিঁপড়েরা উপনিবেশ রক্ষায় অত্যন্ত সমন্বিতভাবে কাজ ক


রে। " 


الحمد لله رب العالمین

اللہم صل و سلم علی نبینا محمد ﷺ

Comments

Popular posts from this blog

মহাকাশে এক বিশাল সমুদ্র

আমি কেন আল্লাহকে মানি ?

মেরাজের যাত্রা টেলিস্কোপ এবং ধারণার বাইরে