যে মানুষ কুরআনকে ভুল প্রমাণ করতে উঠেছিল… শেষে নিজেই কুরআনের সামনে কাঁপতে কাঁপতে মাথা নত করল।

 যে মানুষ কুরআনকে ভুল প্রমাণ করতে উঠেছিল…

শেষে নিজেই কুরআনের সামনে কাঁপতে কাঁপতে মাথা নত করল।



ড. গ্যারি মিলার ছিলেন এমন এক মানুষ যাকে পুরো পশ্চিমা পৃথিবী চিনত একজন কঠোর যুক্তিবাদী হিসেবে। তিনি গণিতের প্রফেসর, লজিক–রিসার্চার, বাইবেলের গভীর অধ্যেতা, খ্রিস্টান মিশনারি এবং বিতর্কে পারদর্শী বক্তা ছিলেন। তার জীবন ছিল যুক্তি দিয়ে সবকিছুকে যাচাই করার জীবন—আবেগ নয়, অন্ধ বিশ্বাস নয়। তিনি প্রায়ই ধর্মীয় গ্রন্থগুলো বিশ্লেষণ করতেন কেবল একটি উদ্দেশ্যে—ভুল খুঁজে বের করা। তার ধারণা ছিল, “মানুষের লেখা কোনো বইই নিখুঁত হতে পারে না, আর কুরআন যদি মানুষের লেখা হয়, সেটাও ভুল প্রমাণিত হবে।”


তিনি সত্যকে খুঁজে বের করতে যাননি,

তিনি গিয়েছিলেন সত্যকে ধ্বংস করতে।


১৯৭৭ সালের এক দুপুরে তিনি কুরআন হাতে নিলেন।

বইটা হাতে নেওয়ার সময়ও তার চোখে ছিল তাচ্ছিল্য—

“চলো দেখি, এরা যাকে ঈশ্বরের বাণী বলে, তার ভিতরে কত ফাঁকফোকর আছে।”


কিন্তু তিনি যত পড়তে লাগলেন, তত মনে হতে লাগল—এই বইটি যেন পাঠককে খুশি করতে আসেনি।

তিনি অনুভব করতে থাকেন—এই বইয়ের ভাষা মানুষের ভাষা নয়, এই বই পাঠককে খুশি করার জন্য লেখা নয়; বরং বিচারকের মতো দাঁড়িয়ে পাঠককে চ্যালেঞ্জ করছে। যখন তিনি পৌঁছান সেই বিখ্যাত চ্যালেঞ্জে, যেখানে বলা হয়

وَاِنۡ کُنۡتُمۡ فِىۡ رَيۡبٍ مِّمَّا نَزَّلۡنَا عَلٰى عَبۡدِنَا فَاۡتُوۡا بِسُوۡرَةٍ مِّنۡ مِّثۡلِهٖ

—“আমি যা নাজিল করেছি, তোমরা যদি তার সন্দেহ কর , তবে এর মতো একটি সূরা আনয়ন কর

” সূরা আল বাকারা ২৩


—তিনি হতবাক হয়ে যান। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ পাঠককে এমন সরাসরি যুদ্ধের ভাষায় চ্যালেঞ্জ করে না। তিনি মনে মনে ভাবলেন, “এই আত্মবিশ্বাস কোথা থেকে আসে? কোন মানুষ এত বেপরোয়া হতে পারে?”

এটা যেন পাঠকের সামনে দাঁড়িয়ে বলছে—

“আমি সত্য, তুমি আমাকে শত্রু হিসেবে ধরলেও আমি তোমাকে ছাড়বো না।”


একজন গণিতবিদের সবচেয়ে বড় অহংকার—তার যুক্তি।

আর কুরআন বারবার সেই অহংকারে আগুন ধরাচ্ছিল।


যেখানে তিনি ভুল খুঁজতে গিয়েছিলেন, সেখানে পেলেন অকাট্য নির্ভুলতা।

যেখানে অসঙ্গতি আশা করেছিলেন, সেখানে পেলেন বিজ্ঞান, ইতিহাস, যুক্তি—এমন নিখুঁতভাবে, যা একজন সাধারণ মানুষ কোনোভাবেই জানার কথা নয়।


তিনি থমকে গিয়ে একদিন বলেই ফেললেন—

“এই বই তো মানুষকে বুঝিয়ে বলছে না…

এটা তো আমাকেই জিজ্ঞেস করছে—

তুমি সত্যের সামনে মাথা তুলবে কীভাবে?”


রাতে যখন সবাই ঘুমায়,

তিনি ডেস্কল্যাম্পের নিচে একা কুরআন খুলে পড়তেন।

আর তখন মনে হতো—

এই বইয়ের প্রতিটি অক্ষর যেন অদৃশ্য কোনো হাত এসে তার হৃদয়ের দরজায় আঘাত করছে।

কিন্তু যা পেলেন, তা তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিল।

আবার তিনি ভাবলেন সাইন্স নিয়ে কিছু ভুল থাকতে পারে কিন্তু এমন কিছু পেল যা তাকে আরো নাড়িয়ে দিলো। তিনি পেলেন 

এম্ব্রিওলজির ধাপ,

সমুদ্রের স্তরভেদ,

ব্রহ্মাণ্ডের প্রসারণ,

লোহা আনা হয় মহাকাশ থেকে—

তার যুক্তির দেয়াল ভেঙে ভেঙে পড়তে লাগল।


তিনি নিজেকে বললেন—

“এগুলো ১৪০০ বছর আগে কে জানত?

আর এই ভাষা…

কেন এটাকে মানুষের ভাষা মনে হয় না?”


এক রাতে তিনি থেমে গেলেন।

হাত কাঁপছিল।

বুকের ভেতর বয়ে যাচ্ছিল অদ্ভুত ঝড়।


তিনি বুঝলে

যে বইকে তিনি ভুল প্রমাণ করতে এসেছিলেন,

সেই বই তাকে ভিতর থেকে ভেঙে ফেলেছে।


তার মনের গভীরে এক ভয়, এক বিস্ময়, এক অদ্ভুত আলো জ্বলে উঠল।

তিনি বললেন—

“আমি যত প্রমাণ খুঁজছি, কুরআন ততই আমাকে প্রমাণ করছে… আমি ভুল পথে আছি। এটা কোনো মানুষের কথা নয়।”


১৯৭৮ সালে অবশেষে তিনি মাথা নিচু করে ঘোষণা দিলেন—

তিনি ইসলাম গ্রহণ করেছেন।

তার চোখে তখন অশ্রু, কণ্ঠে কাঁপুনি, আর আত্মায় ছিল অবিশ্বাস্য শান্তি।


তিনি নিজের পুরোনো পরিচয়কে পেছনে ফেলে নতুন পরিচয় নিলেন আব্দুল-আহাদ ওমর


আর তখন তিনি বলেছিলেন সেসব বাক্য,

যা আজও হৃদয়ের ভেতর কাঁপন তোলে


“আমি কুরআনকে হারাতে চেয়েছিলাম…

কিন্তু যতবার আমি এটাকে চ্যালেঞ্জ করেছি,

এটা আমাকে আরও গভীরে টেনে নিয়েছে।

শেষে আমি বুঝলাম

আমি বইটাকে পরীক্ষা করছিলাম না,

বরং বইটিই আমাকে পরীক্ষা নিচ্ছিল।”


তিনি সত্যের কাছে পরাজিত হননি—

সত্য তাকে মুক্ত করেছে।

Comments

Popular posts from this blog

মহাকাশে এক বিশাল সমুদ্র

আমি কেন আল্লাহকে মানি ?

মেরাজের যাত্রা টেলিস্কোপ এবং ধারণার বাইরে