মহাবিশ্বের সূচনা: গ্যাস না ধোঁয়া থেকে?


 মহাবিশ্বের সূচনা: গ্যাস না ধোঁয়া থেকে? 


দীর্ঘ সময় ধরে আধুনিক জ্যোতির্বিজ্ঞান আমাদের বলে এসেছে "

বিগ ব্যাং-এর পর প্রথম প্রায় ৩৮০,০০০ বছর পর্যন্ত মহাবিশ্ব ছিল মূলত হালকা, স্বচ্ছ গ্যাসের বিশাল মেঘ ছিল, যাকে নেবুলা (Nebula) বলা হয়। এই ধারণা অনুযায়ী, সেই গ্যাস ধীরে ধীরে ঘনীভূত হয়ে নক্ষত্র, গ্যালাক্সি ও গ্রহের জন্ম দেয়।


কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়—

যদি সবকিছু এত স্বচ্ছ গ্যাসেই তৈরি হতো, তাহলে আলো কীভাবে আচরণ করত?

প্রাথমিক মহাবিশ্ব কি সত্যিই এতটা স্বচ্ছ ছিল?


জেমস ওয়েব টেলিস্কোপ আগের ধারণা বদলে দিল 


James Webb Space Telescope (JWST) আগের যেকোনো টেলিস্কোপের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এটি শুধু দূরে দেখতে পারে না, বরং মহাবিশ্বের একেবারে প্রাচীন আলো বিশ্লেষণ করতে পারে।

প্রারম্ভিক মহাবিশ্ব (বিগ ব্যাঙ্গের পর প্রথম প্রায় ৩৮০,০০০ বছর পর্যন্ত) একটি অত্যন্ত গরম, ঘন আয়নাইজড প্লাজমায় ভরা ছিল, যেখানে প্রোটন, ইলেকট্রন এবং ফোটন মিশে ছিল। এই সময়ে প্রচুর মুক্ত ইলেকট্রনের কারণে ফোটনগুলো (আলো) বারবার ছড়িয়ে পড়ত (থমসন স্ক্যাটারিংয়ের মাধ্যমে), ফলে আলো দূরে যেতে পারত না। এ কারণে মহাবিশ্ব আলোর জন্য সম্পূর্ণ অস্বচ্ছ বা অস্বচ্ছ ধোঁয়াটে ছিল—যেন ঘন কুয়াশা বা ধোঁয়ায় ভরা ঘর, যেখান থেকে আলো বের হতে পারে না।


এই পর্যবেক্ষণ থেকেই বিজ্ঞানীরা বুঝতে শুরু করেছেন "প্রাথমিক মহাবিশ্ব পুরোপুরি স্বচ্ছ ছিল না। চারদিকে ছিল ঘন কণায় ভরা এক ধরনের ধোঁয়াটে, অস্বচ্ছ অবস্থা আলো সহজে ভেদ করে যেতে পারত না


পুরো পরিবেশটি ছিল অনেকটা আগুনের ধোঁয়ার মতো ছায়াময় ও ঘোলাটে। বিজ্ঞানীরা প্রায়ই এই অবস্থাকে "ধোঁয়াটে" বা "কুয়াশাচ্ছন্ন" বলে বর্ণনা করেন, যদিও এটা আসলে জ্বলন্ত ধোঁয়া নয়, বরং গরম প্লাজমা।


এই অবস্থাকে আধুনিক ভাষায় বলা হচ্ছে:

Opaque / Foggy / Smoke-like Universe


অর্থাৎ—এটা শুধু গ্যাস নয়, বরং এমন এক অবস্থা যেখানে কণা, শক্তি ও বিকিরণ মিলে একধরনের “ধোঁয়া” তৈরি করেছিল।


এখানেই কুরআনের বিস্ময়কর তথ্য 


পবিত্র কুরআনে সূরা ফুসসিলাত (৪১:১১)-এ বলা হয়েছে:


 ثُمَّ اسْتَوَىٰ إِلَى السَّمَاءِ وَهِيَ دُخَانٌ


“অতঃপর তিনি ( আল্লাহ) আকাশের দিকে মনোনিবেশ করলেন, যখন তা ছিল দুখান (ধোঁয়া)।”


খেয়াল করুন, এখানে গ্যাস বলা হয়নি , মেঘ বলা হয়নি


বলা হয়েছে দুখান — যার অর্থ ধোঁয়া, ধোঁয়াটে অবস্থা, ঘন কণায় ভরা আবরণ


আর ধোঁয়ার বৈশিষ্ট্য কী?

এটি পুরোপুরি স্বচ্ছ নয়, আলো আটকে দেয় বা ছড়িয়ে দেয়, গ্যাসের চেয়ে বেশি ঘন ও বিশৃঙ্খল


ঠিক যেটা আজ আধুনিক কসমোলজি ধীরে ধীরে স্বীকার করছে।


কেন এটা গুরুত্বপূর্ণ?

কারণ ১৪০০ বছর আগে কোনো টেলিস্কোপ ছিল না , কোনো আধুনিক পদার্থবিজ্ঞান ছিল না, মহাবিশ্বের সূচনা সম্পর্কে মানুষের ধারণা ছিল কেবল কল্পনানির্ভর।


তবুও কুরআন এমন একটি শব্দ ব্যবহার করেছে,

যা আজকের সবচেয়ে আধুনিক বৈজ্ঞানিক পর্যবেক্ষণের সাথেও সামঞ্জস্যপূর্ণ।


আল-কুরআন বিজ্ঞানের বই নয়, কিন্তু

 বিজ্ঞানের সাথে সংঘর্ষেও যায় না বরং সময়ের সাথে সাথে তার অর্থ আরও স্পষ্ট হয়ে ওঠে


আজ যখন বিজ্ঞান বলছে

 “The early universe was opaque and smoke-like”


তখন কুরআনের একটি শব্দ  সাক্ষ্য দেয়


 وَهِيَ دُخَانٌ


এটাই কুরআনের ভাষাগত গভীরতা,

আর এটাই চিন্তাশীল মানুষের জন্য ভাবনার দরজা খুলে দেয়।

Comments

Popular posts from this blog

মহাকাশে এক বিশাল সমুদ্র

আমি কেন আল্লাহকে মানি ?

মেরাজের যাত্রা টেলিস্কোপ এবং ধারণার বাইরে