মানুষের চোখে অদৃশ্য ক্ষুদ্র এক অণু—ডিএনএ। কিন্তু এই ক্ষুদ্রতার মধ্যেই আল্লাহ এমন এক মহা-রহস্য লুকিয়ে রেখেছেন, যা মানবজাতি হাজার বছরের জ্ঞানেও বুঝতে পারেনি।
মানুষের চোখে অদৃশ্য ক্ষুদ্র এক অণু—ডিএনএ। কিন্তু এই ক্ষুদ্রতার মধ্যেই আল্লাহ এমন এক মহা-রহস্য লুকিয়ে রেখেছেন, যা মানবজাতি হাজার বছরের জ্ঞানেও বুঝতে পারেনি।
ডিএনএ যেন এক আলৌকিক নকশাপত্র—যার প্রতিটি লাইনে লেখা রয়েছে জীবনের ইতিহাস, ভবিষ্যৎ, বৈশিষ্ট্য ও পরিচয়।
একটি ডিএনএতে কত তথ্য থাকে?
মানবদেহের প্রতিটি কোষে থাকা ডিএনএ দেখতে সুতোর মতো সরল, অথচ এর ভেতরে আছে এক বিস্ময়কর তথ্যভাণ্ডার—
একটি মানুষের পূর্ণ ডিএনএতে প্রায় ৩.২ বিলিয়ন জেনেটিক “অক্ষর” আছে।
বৈজ্ঞানিক ভাষায় এটি ৭৫ জিবিরও বেশি ডাটা ধারণ করতে পারে।
আর মানবদেহে মোট কোষ ৩০ ট্রিলিয়নেরও বেশি—অর্থাৎ পুরো শরীরে সংরক্ষিত জিনগত তথ্য মিলিয়ে দাঁড়ায় কয়েক কোটি টেরাবাইটের ডাটাব্যাংক, যা বিশ্বের সব সুপার কম্পিউটারের সংরক্ষণক্ষমতাকেও হার মানায়।
মাত্র চারটি অক্ষর—A, T, G, C দিয়ে আল্লাহ এমন এক ভাষা সৃষ্টি করেছেন, যাকে পড়তে বিজ্ঞানীদের শত শত বছর লেগে গেছে। অথচ এই ভাষা লেখাও তাঁর, বর্ণসমূহও তাঁর, আর নকশাটির গভীর রহস্যও তাঁরই জ্ঞানে সীমাবদ্ধ।
বিজ্ঞান কখন এই রহস্য জানতে শুরু করল?
মানুষ ডিএনএ আবিষ্কার করেছে খুব সাম্প্রতিককালে—
1869 সালে সুইস বিজ্ঞানী ফ্রিডরিখ মিশার কোষের ভেতর প্রথম এক অদ্ভুত পদার্থ খুঁজে পান, পরে যাকে ডিএনএ বলা হয়।
1953 সালে ওয়াটসন ও ক্রিক প্রথম বার ডিএনএর “ডাবল হেলিক্স” গঠন আবিষ্কার করেন।
এরপর ২০০৩ সালে "হিউম্যান জিনোম প্রোজেক্ট" শেষ হলে মানুষ প্রথমবার বুঝতে পারে ডিএনএর বিশাল তথ্যভাণ্ডারের প্রান্তটুকু।
অর্থাৎ মানুষের সৃষ্টি থেকে হাজার হাজার বছর কেটে গেছে, অথচ তার শরীরের ভেতর থাকা আল্লাহর অসীম জ্ঞানের এই দলিল মানুষ জানতে পেরেছে মাত্র কয়েক দশক আগে।
سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ ) فصلت/ 53.
আমি অচিরেই তাদের আমার নিদর্শনাবলী দেখাবো আসমানে এবং তাদের নিজেদের মধ্যে এমনকি তারা জেনে যাবে, নিশ্চয় তা ( এই কুরআন) হচ্ছে সত্য।
ডিএনএর নকশা—একই সাথে নিখুঁত, সুসংগঠিত ও অব্যর্থ
একটি কোষে থাকা দুই মিটার দীর্ঘ ডিএনএকে ভাঁজ করে এমনভাবে সাজানো হয়েছে যে বিলিয়ন বিলিয়ন তথ্য রেখে তা কখনো জটলায় না, হারিয়ে যায় না, ভুল হয় না।
প্রতিদিন কোটি কোটি কোষে এই নকশা কপি হয়—তবুও এক হরফও ভুল হয় না, কারণ এর তত্ত্বাবধানে আছেন ডিএনের রব — আল্লাহ।
বিজ্ঞানীরা শুধু দেখে, পরীক্ষা করে, ব্যাখ্যা করে।
কিন্তু যিনি নকশাটি লিখেছেন—তিনি একমাত্র আল্লাহ।
এ কারণে ডিএনএ শুধু জীববিজ্ঞান নয়—এ এক ঘোষণা
জীবন কোনো দৈবক্রম নয়, কোনো দুর্ঘটনা নয়
প্রতিটি বিন্দুতে আছে পরিকল্পনা, বুদ্ধিমত্তা,
নকশা, উদ্দেশ্য।
আর এর পিছনের একমাত্র স্রষ্টা হলেন আল্লাহ, যিনি মানুষের শরীরের ক্ষুদ্রতম
কোষেও তাঁর ক্ষমতার স্বাক্ষর রেখে দিয়েছেন।
.png)
Comments
Post a Comment